কবিতা — ফেলনা

বুধবার, ১৮ মার্চ ২০২৬ প্রেমের কবিতা

ফেলনা
শংকর ব্রহ্ম

ভালবাসি বললেও কিছু বলা হয় না
ভালবাসা কথাটা তো হয়ে গেছে ফেলনা,
ব্যবহৃত হতে হতে কমে গেছে ধার তার
‘ভালবাস’ শুনলেও বুকটা ভরে না আর।

আসলে কি হয় জান
মানো কিংবা না-ই মানো
ভালবাসা কথাটার ভিতরে বেঁধেছে বাসা,
কত রকমের সুখ কত রকমের আশা
পাবার কিংবা দেবার নানা রূপ অভিলাষা
ভালবাসা কথটার মানে আজ ভাসা ভাসা
তাই ভালবাসা মোটেই তো নিঃস্বার্থ হয় না,
ভালবাসা কথাটা বড় হয়ে গেছে ফেলনা।

৪২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা