ফেলনা - এক
শংকর ব্রহ্ম
ভালবাসি বললেই বলা কিছু হয় না
ভালবাসি কথাটা আজ গেছে ফেলনা,
ব্যবহৃত হতে হতে কমে গেছে ধার তার
ভালবাস শুনলে বুক ভরে না যে আর।
আসলে কি হয় জানো?
মানো কিংবা নাই মানো,
ভালবাসা কথাটার ভিতরে রয়েছে আশা
পাবার কিংবা দেবার নানারূপ অভিলাষা।
তাই ভালবাসা আজকাল নিঃস্বার্থ হয় না
ভালবাসা কথাটা বড় হয়ে গেছে ফেলনা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী