ফুল ফোটে
শংকর ব্রহ্ম
ফুলেরা ফোটে না মোটে মানুষের জন্য
ফুটে উঠে গাছকেই করে তারা ধন্য,
মানুষেরা সেই ফুল ছিঁড়ে করে নষ্ট
গাছেরা বোঝে না ভাবো? বোঝে তারা স্পষ্ট,
বুঝে তারা মনে মনে পায় খুবই কষ্ট
ভাবে তারা মানুষকে পামর ও পাপিষ্ঠ।
ফুলেরা ফুটিয়া গাছে মনেকরে ধন্য
ফুটে থাকে তারা শুধু পতঙ্গের জন্য,
মানুষের জন্য তারা ফোটে না মোটেও
কভু কারও প্রেম প্রীতি যদি তার জোটেও,
তবু তারা মানুষকে বিশ্বাস করে না
মানুষের জন্য তারা ফুটে উঠে ঝরে না।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম