কবিতা — হিংস্রতা

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ রূপক কবিতা

হিংস্রতা
শংকর ব্রহ্ম

১).

হিংস্রতা ঢুকেছে মনে
তাকে খাঁটি দুধ কলা দাও,
ছোবল মারলে শেষে অকস্মাৎ
বিষে নীল হও।

২).

জহ্লাদ এসেছে ঘরে
তাকে বড় পিঁড়িটাই দাও,
রামদাটা ধার করে নাও।
তারপর পিঁড়ি কেড়ে নিয়ে তার
ঘাড়ে কোপ দাও।

৬৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা