কবিতা — যুদ্ধ

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ অনুকাব্য, বিদ্রোহী-দ্রোহের কবিতা

যুদ্ধ
শংকর ব্রহ্ম

এই কথাটা শুনছি ভাই
যুদ্ধ নয় শান্তি চাই
অনেক দিন ধরে, তবু কেন
যুদ্ধ এলে নিরীহ মানুষ মরে?

রাজায় রাজায় যুদ্ধ হয়
উলুখাগড়া মরে,
যুদ্ধে আমরা যাব না তো
প্রাণ থাকতে ধড়ে।

এটা আসল যুদ্ধ নয়
যুদ্ধ যুদ্ধ খেলা,
আসল যুদ্ধ জীবন যুদ্ধ
যা চলে দুই বেলা।

৯০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা