কাঙাল
শংকর ব্রহ্ম
ভালবাসার কাঙাল আমি,প্রেমের মোহ জালে,
যখন তখন জড়িয়ে পড়ি সন্ধ্যায় সকালে,
চারপাশে কত যে নারী মনের মত কই
আজও আমি খুঁজে বেড়াই মনের মত সই।
আমার ব্যথা কেউ বোঝে না বলব আমি কাকে?
সে সব কথা দিয়েই আমি সাজাই কবিতাকে।
সুখ সুখ করে কেটে যায় বেলা,
সুখ তো আসে না আর,
ফুরিয়ে আসে যে জীবনের খেলা
কেন শুধু বারবার?
কত স্মৃতি অবিরত মনে করে তাড়া ,
সব স্মৃতি যথাযথ যায় নাকি ধরা ?
বৃষ্টির মত যদি অবিরাম দুঃখ ঝরে যায়
তবু কবি বসে থাকে সুখের আশায়,
জানিনা কেন যে তার এমন স্বভাব
পৃথিবীতে যেন নেই সুখের অভাব।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি