কথা নয়
শংকর ব্রহ্ম
আমিই শহীদবেদীর পাশে
পুঁতে রেখে এসেছিলাম
মিছিল শেষের রঙিন পতাকা,
তারপর ফিরে গিয়ে আর খুঁজে পাইনি তা।
এখন ক্ষিদে আর ক্লান্তি
সব কিছুর সার কথা যেন,
এখন আর কোন কথা নয়।
এখন সমস্ত কথারা
জমে জমে নিরেট পাথর,
কেবল বরফ যেন।
আমদের মধ্যে কে যে
সেই পতাকা গোপনে বয়ে বেড়াচ্ছে,
এখন আর কোন কথা নয়
সমস্ত সময় জুড়ে,পল-অনুপল
কেবল বরফ ভেঙে জল।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি