কবি ও কবিতা
শংকর ব্রহ্ম
কবিতা তোমাকে ডাকে?ডাকে নাকি?
ডাকে না তো।
তবে আর বারবার ডাক কেন তাকে?
দিন নেই রাত নেই,রোদ বৃষ্টি শীত নেই
খোঁজো তারে এখানে সেখানে
ঘোরো ফেরো সভা সমিতিতেও।
কবিতা কি তোমার কেউ হয় ?
গত জন্মের প্রিয় কোন সখি
নাকি অন্য কেউ?
দেয় না সে দেখা তবু কেন তাকে ডাকো?
যদি দেখা পাও, এই প্রত্যাশায়?
সে তোমাকে ভুলে যেতে পারে
আছে তার বহু প্রিয় কবি,উপপতি সম
তোমার তো কেউ নেই
সেটা ভাল বোঝো বলে
বারবার খোঁজো নাকি তাকে
এখান সেখানে
দেখা তার যদি পাও কিংবা না পাও।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি