কবিতা — কুহর

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ অনুকাব্য

কুহর
শংকর ব্রহ্ম

রাগ চড়লে মাথায়
আতর মেখে আদর করে তাকে
নামিয়ে আনি পায়,
তবুও যে সে ক্রোধে,ঝামড়ে পড়ে গায়।

আদর যদি বাঁদর হয়ে চড়ে বসে মাথায়
লাফালাফি করে,
আমার কী দায়
ঘাড় ধরে তার বিষম রাগে
নামিয়ে আনি নীচে?
তখন যে সে লাগবে আমার রাগের পিছে।

৩২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা