কবিতা — লালসা

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ প্রেমের কবিতা, রূপক কবিতা

লালসা
শংকর ব্রহ্ম

চোখ বুজলেই তোমার মায়াবী মুখ হাসে
এ যদি চোখের অসুখ হয়
তবে সেটা না সারাই ভাল।

কান বন্ধ করেও শোনা যায়
তোমার সুরেলা কন্ঠস্বর
এ যদি বিকার বল
তবে সে বিকার না কাটাই ভাল।

কিন্তু কখনও যদি,তোমার আমিষ ঘ্রাণে
লালসা ধারাল হতে চায়
তবে যেন জিভে কেউ আলপিন ফোটায়।

৯০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা