লোভ হয়
শংকর ব্রহ্ম
কবিতা,কাছে এলে তুমি প্রাণ ভরে ওঠে
মন ভরে যায়
আরও কিছুকাল বেঁচে থাকতে বড় লোভ হয়
শুধু তোমারই জন্য এই বেঁচে থাকা।
ভালবাসাহীন এই মরুভূমিতে একমাত্র তুমিই মরুদ্যান,
তুমিই অমৃতসুধা এই গরল পৃথিবীতে
এই দুষিত পরিবেশে,তুমিই একমাত্র অক্সিজেন,
তোমার জন্যই এই বেঁচে থাকা আমার।
তোমার অভাবে বড় কষ্ট পাই,দম বন্ধ হয়ে আসে
তবু বলতে পারি না আমি কাউকেই,
শুধু মনে মনে বলি,তুমি কাছে এলে,
আরও কিছুকাল বেঁচে থাকতে বড় লোভ হয়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি