কবিতা — মেকি

বুধবার, ১৫ জুলাই ২০২৬ বিদ্রোহী-দ্রোহের কবিতা

মেকি
শংকর ব্রহ্ম

একদা আগুন মেখে ভাত গিলেছি
এখন পোড়া রুটি খাদ্য,
তখন ছিলাম আগুনখেকো
এখন দাসের মতো বাধ্য।

কেন হলাম, কি করে হয়?
ভাবতে গিয়ে দেখি,
সেই আমিটাই ছিলাম খাঁটি
এই আমিটা মেকি।

প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে আজ
যোগ্য শিক্ষকদের চাকরি যায়,
জ্ঞানপাপী হয়ে যেন সবই
চোখ বুজে তা দেখি।

০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা