নববর্ষের প্রার্থনা
শংকর ব্রহ্ম
এখন কবিতার শব্দগুলি
সরাসরি উঠে আসুক বুলেটের মত
দাঙ্গাকে বিদ্ধ করে,
এখন কবিতার ছন্দ আচমকা
বেজে উঠুক ডুগডুগির মতো,
সাম্প্রদায়িক পিঠের চামড়ায়।
এখন কবিতার রূপকল্প
বুকের ভিতর জ্বলে উঠুক
মশালের মতো
যাতে অন্ধ সংস্কারগুলো
দাউ দাউ করে পুড়ে যেতে পারে।
এখন আর কোনো কথা নয়আমাদের
একমাত্র জপের মন্ত্র হোক,
অন্য কোন অমৃতলোকে নয়
এই মর্তলোকেই মানবতা মূর্ত হয়ে উঠুক।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি