অসুখ
শংকর ব্রহ্ম
আমার ভিতরে একটা কিছু ঘটছে ডাক্তার
কিছুই ভাল লাগচে না আর,
আনচান ভাব,
মনটার ভিতরে একটা টনটনে ভার,
অস্বস্থিকর একটা অনুভূতি,আর
তার ভিতরই বাস আমার
যা কিছুতেই গিলতে পারছি না
আবার উগরে বলতেও পারছি না কাউকে,
শান্তি নেই কিছুতেই আর
আমার এ কি হলো ডাক্তার?
আগে কখনই কোন বার
মন এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি,
না না ঘুমোতে চাই না আমি,
ঘুম তো মৃত্যুরই সামিল,
সে শান্তি যে শ্মশানের শান্ত নীরবতা।
ডাক্তার এ কেমন অসুখ হলো আমার?
যাতে নাই নাই করেও এক ধরণের
সুখের আবেশ ছড়িয়ে থাকে মনে,
এ রোগের নাম কি ডাক্তার?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম