পথ যদি ডাক দেয়
শংকর ব্রহ্ম
এ পথের শেষ নেই কোনও
সুতরাং চল যাই দুজনেই -
তুমি আমি, জন্ম আর মৃত্যু পাশাপাশি।
যখন মেলেছে পাখা নিশাচর পাখি
ক্লান্ত ডানায় রেখে জেদ,
মুমূর্ষ রোগীর মত -
তবু অর্থ চেতন টেবিলের কোনে,
কেন তুমি মাথা গুঁজে পড়ে আছ একা?
অস্থির রাত্রি এলে
ঠাঁই নেব গাছের ছায়ায়
ফল ফুল যাই পাব,
তাই দিয়ে পেটটা ভরাব।
আর পথ শুধু পড়ে থাকবে একা
যুক্তিহীন ঈশ্বরের মতো,
যে কাউকে ডাকবে না
সকলেই খুঁজে যাবে তাকে।
অনিবার্য যা ঘটার, ঘটবে তা জানি
সে কথা না ভেবে আর মনে
শুধু চল, চল যাই সাড়া দিয়ে তাকে
পথ যদি অকারণও ডাক দিয়ে থাকে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি