কবিতা — প্রতিবাদী

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ বিদ্রোহী-দ্রোহের কবিতা

প্রতিবাদী
শংকর ব্রহ্ম

এলোমেলো করে দে মা লুটে-পুটে খাই
এই নীতি কেউ কেউ চায়।
আমাদেরও থাকে কিছু দায়
সেই পথে রুখে দাঁড়াবার
এই কথা কবিতায় বলে বারবার
নিন্দিত হয়েছি কিছু বন্ধুদের কাছে।

তারা বলে নির্দিধায়
ঘটে নাকি কবিতায় শিল্পের অভাব
কি করব? প্রতিবাদ আমার স্বভাব।
তোমরা কবিতা লেখ শিল্পসম্ভারে
তবু প্রতিবাদ করে যাব আমি
কবিতায়,গল্পে বারেবারে।

৫০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা