কবিতা — প্রভেদ

সোমবার, ১৬ মার্চ ২০২৬ অনুকাব্য

প্রভেদ
শংকর ব্রহ্ম

তোমাকে হয়নি মনে
আদিগন্ত ফসলের মাঠ,
যখনই করেছি খোঁজ
দেখেছি বন্ধ আছে,ঘরের কপাট।

আমার নিয়েছে খোঁজ মেঘ বৃষ্টি জল,
কারণ ওরাও জানে,
আমার মতোন পাগল
আর দু’টি নেই,
আমিও আপন মনে ভেঙে গেছি,
ঘরের দেয়াল
যাতে বৃষ্টি,ঢোকে সহজেই।

৩৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা