কবিতা — প্রেয়সী

সোমবার, ০২ মার্চ ২০২৬ প্রেমের কবিতা

প্রেয়সী
শংকর ব্রহ্ম

অনেকেই নিষেধ করেছে
অথচ আমি তা শুনিনি,
কবিতা হে প্রেয়সী
তোমাকেই সর্বস্ব পণ করে
আমি এক জুয়ায় মেতেছি।

অনাহারে কেটে গেছে দিন
তবু আমি তোমাকে ভুলিনি,
অথচ একদিন যারা খুব ছিল
তারা সব আমার এই দুর্মতি দেখে,
আমাকে পাগল ভেবে করুণা করেছে,
আর সব ধীরে ধীরে সরে গেছে দূরে,
আমাকে মুক্তি দিয়ে নির্জন করেছে।
যদি আমি মৃত্যুরও মুখোমুখি হই,
তোমার কারণে হে প্রেয়সী কবিতা আমার,
তবুও, তোমার আনত বুকে ঠোঁট রেখে
মরে যেতে রাজি আছি আমি।

২০১ বার পঠিত রিপোর্ট

মন্তব্যসমূহ

  1. অমরেন্দ্র সেন - সোমবার, ০২ মার্চ ২০২৬

    dada apnar preyoshike ektu share korun amaro sathe . du charte kobita jodi likhe feli kharap ki ?

    উত্তর দিন
    1. শংকর ব্রহ্ম - বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

      অমরেন্দ্র সেন হা হা হা হা শুভেচ্ছা ❤️

      উত্তর দিন

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা