কবিতা — পুতুল

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা, রূপক কবিতা

পুতুল
শংকর ব্রহ্ম

আমরা যেন সব কথা বলা পুতুল?
কেউ শুনতে না চাইলেও
আনমনে বকবক করে যাই,
আর শুনতে চাইলে?
তো কথাই নাই।
মনের ভিতরের কথাগুলো
. কিংবা ব্যথাগুলো?
যাই বল না কেন,
যেন তার নিষ্কাশন চাই।

নিরুপায় মানুষ আমরা,
বিষাদ যন্ত্রণা ভুলে
বাঁচার উপায় খুঁজি প্রতি মুহূর্তেই।

১৩০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা