পূর্ণতা(১)
শংকর ব্রহ্ম
মাঝে মাঝে হারিয়ে যাই গভীর অবসাদে
নিজেকে আর খুঁজে পাই না নিজের ভিতর,
এইভাবে কেটে যায় দিন মাস বছর বছর
কী উদ্বেগে মাটি টানে কাছে তার,অন্ধকারে;
নিজেকেই খুঁজে ফিরি আমি বারেবারে
সেটাই যেন পূর্ণতা আমার।
হঠাৎ অন্ধকারের গায়ে ধাক্কা লাগলে পরে,
তার কাছে হাত জুড়ে বলি,
হুজুর মার্জনা করবেন।
তারপর কেঁদে ফেলি হু হু করে,
সবশেষে নিজের পা দু'খানি
জড়িয়ে ধরে বলি , একটু দয়া হবে না প্রভু?
কবিতা — পূর্ণতা(১)
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
রূপক কবিতা
২৩
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘পূর্ণতা(১)’ কবি শংকর ব্রহ্মের একটি বিষাদময় ও ভাবগম্ভীর কবিতা। এখানে কবি অন্তর্মুখী আত্মানুসন্ধান ও মানসিক অবসাদের চিত্র তুলে ধরেছেন। নিজেকে হারানোর যন্ত্রণা, অমোঘ মানসিক কষ্ট এবং অন্ধকারের কাছে ক্ষমাপ্রার্থনার মাধ্যমে জীবনের চরম নিঃসঙ্গতা প্রকাশ পেয়েছে। শেষ পর্যন্ত নিজের কাছেই আকুতি প্রকাশ করে কবি মানুষের অস্তিত্বের সংকট ও পূর্ণতার খোঁজকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম