কবিতা — রূপান্তর

শুক্রবার, ১২ জুন ২০২৬ অনুকাব্য, সাম্য-জীবনমুখী কবিতা

রূপান্তর
শংকর ব্রহ্ম

হাতের তুমি হাতের আমি
জাত নিয়ে সব বড়াই করি,
কিন্তু যদি বিবাদ ভুলে
সবাই সবার হাতটা ধরি
এই পৃথিবীর ছবিটাকে
অনায়াসে বদলে দিতে পারি,
এসো সবাই জাতটা ভুলে
হাতটা সবার শক্তকরে ধরি।

৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা