সঞ্চয়
শংকর ব্রহ্ম
নারী কিংবা পুরুষ নয়,
এ'কথা জানে অন্তর্যামী
একজন প্রকৃত মানুষ খুঁজছি আমি,
যার কাছে নির্দিধায়
নিজেকে সঁপে দেওয়া যায়।
ভাল মন্দ অথবা দ্বিধা দ্বন্দ
সন্দেহ সংশয় কিংবা মুগ্ধতা বিস্ময়
সব কিছু মিলে,
যাকে একান্ত আপন মনে হয়
যে হবে আমার প্রকৃত সঞ্চয়।
একজন প্রকৃত মানুষ খুঁজছি আমি
এ'কথা আর কেউ না জানুক,
শুধু জানে অন্তর্যামী।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি