কবিতা — সেই আনন্দে

সোমবার, ২৩ জুন ২০২৫ প্রেমের কবিতা, রূপক কবিতা

সেই আনন্দে
শংকর ব্রহ্ম

ভাসতে ভাসতে যেখান থেকে এসেছিলাম,
সেখানে আর যায় না ফেরা
জানলে এমন আসতো কে আর?
এ কোথায় এনে ফেলল আমায়,
জীবন স্রোতের তীব্র জোয়ার?
তবু মনের ইচ্ছাগুলো দাপিয়ে বেড়ায়,
মুখের উপর মুখোশ এঁটে সারা শহর ঘুরে বেড়ায়।
ভাটার টানে ফিরব ভেবেও জীবনে আর হয় না ফেরা।

দিনের বেলা শব্দ ভাঙি, রাতের বেলা গড়ি আবার
এমনি করে চলে আমার জীবন-রথের পঙ্খি গাড়ি
সেই আনন্দে ঘুরাই আমি রাত দুপুরে মনের ছড়ি।
সারা জীবন হয়নি কিছুই করা,
এমন কথা ভেবে মরা সয় না আমার
তাই জ্যোৎস্নরাতে চাঁদকে আমি
প্রেমিকা ভেবে জাপটে ধরি।

১৪০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা