শূন্যতা - ১.
শংকর ব্রহ্ম
এত যে রক্তপাত ঘটে যায় প্রতিদিন ভিতরে বাহিরে
যদি তা বৃষ্টি হত ফসলের মাঠ ভরে যেত,
এত যে অশ্রু পাত ঘটে যায় প্রতিদিন দিবসে নিশিথে
তা যদি শিশির হত সব ফুল ফুটে উঠত ভোরে।
বাগানে ফুলেরা ছিল পুলকিত
গাছে গাছে ছিল কত পাখি
বাতাসও উতলা ছিল স্বাভাবিক
মেঘও ছিল আকাশের বুকে।
যা যা সব থাকবার কথা সবই ছিল চরাচর জুড়ে
শুধু তুমি ছিলে না বলেই
যেন বুক জুড়ে ছিল না কিছুই।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি