সৃষ্টি
শংকর ব্রহ্ম
মেঘের বাড়ি কোথায়
সে তো মেঘ জানে না,
বৃষ্টি জানে।
সৃষ্টি জানে
কেমন করে কোথায় যে তার ঘর গুছাবে।
মেঘ ভেসে যায় উড়ে উড়ে,দূরে দূরে
সৃষ্টি থাকে ভুবন জুড়ে,
সুযোগ পেলেই বসত গড়ে এ' ওর ঘরে।
মেয়ে জানে না,
কোনটা যে তার নিজের বাড়ি
সৃষ্টি বেজায় বলিহারি
তার ভিতরেই,বসত গড়ে,নিজের তারই।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি