শংকর ব্রহ্ম

কবিতা - সম্ভবনা

শংকর ব্রহ্ম
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ রম্য কবিতা

সম্ভবনা
শংকর_ব্রহ্ম

যদি তুমি মাথার ভিতর
ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে পাও
তবে তুমি কবি হবেই
চাও বা না চাও

কারও দুঃখে যদি তোমার
বুকের ভিতর পোড়ে
তবে তুমি হবেই হবে নিছক ভবঘুরে

যদি কাউকে দেখে
বোঝ তুমি লোকটা ষড়যন্ত্রী
তবে তুমি হতেই পার
ছোট খাট এক মন্ত্রী।

পরে পড়বো
৫৩
মন্তব্য করতে ক্লিক করুন