কবিতা — স্থিরচিত্র

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ প্রেমের কবিতা, রূপক কবিতা

স্থিরচিত্র
শংকর ব্রহ্ম

থোকা থোকা মেঘ ঝুলে আছে আকাশের বুকে
নীচে সমুদ্র অস্থির
মেয়েটি তো বাকরুদ্ধ
ছেলেটিও নির্বাক অধীর
এখন তো দেখারই সময় এমন গোধূলীবেলা
এখন কী কথা বলা যায় !
পরে এই নিয়ে ইনিয়ে বিনিয়ে কথা হবে কত।

স্মৃতিপুঞ্জ জমে জমে যেন
আকাশের বুকে মেঘ হয়ে ভাসে
বুকে তার সমুদ্র অস্থির যেন স্থিরচিত্র কোন।

২০৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা