স্বগত
শংকর ব্রহ্ম
একটু দেখালে মুখ ক্ষতি হতো কি?
চাইলেই সবকিছু দেওয়া যায় নাকি
সে তো চায় না কিছু আর
এ'টুকুই চাহিদা শুধু তার
একটু সঙ্গসুখ,একটু মান্যতা চায় শুধু,
দিয়ে তার সঞ্চয়ের সবটুকু মধু।
চাওয়া ও পাওয়ার মাঝখানের থাকে যে ব্যবধান
একদিন ঝড়ো হাওয়া এসে
সবকিছু করে দেয় খানখান
এলোমেলো করে দেয় সব
সেই কথা কর অনুভব
সে ঝড় যার বুকে ওঠে একবার হায়
সে-ই শুধু,টের পায়
অন্য কেউ টের পায় না তার।
ঝড় উঠলেই করে খুব ভয় ভয় করে
সামলালো হয়ে ওঠে দায়
তবুও তো মানুষেই সেই ঝড় সামলায়
ভয় পেলেই,ভয় আরও ভয় দেখায়,
সে কথাটা কে বল বোঝায় তোমায়?
বুঝবার তাড়া নেই কোন
ধীরে ধীরে বোঝা যাবে সব,
বেশ তবে সেই কথা আজ শুধু কর অনুভব।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি