টান
শংকর ব্রহ্ম
প্রেম জোয়ারে ভাসব বলে
ওই চোখে আজ চোখ রেখেছি
ওই চোখ বহুবার দেখেছি,
রাগ দেখেছি, হাসি দেখেছি।
ঝরা পাতার গান শুনেছি,
আদিমতার বান দেখেছি,
শুকনো ডালে প্রাণ ফেরাতে
মুখে রঙিন রঙ মেখেছি।
সুখ জোয়ারে ভাসব বলে
পোড়া রোদে গা সেঁকেছি,
হলুদ ফুলে সবুজ পাতায়
কাটার ঝোঁপে বুক পেতেছি।
অহংকারের মান ভেঙেছি,
অজানা এক টান দেখেছি,
নিত্য অভিমান ভেঙেছি
তোমার চোখে চোখ রেখেছি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি