শংকর ব্রহ্ম

কবিতা - ঠাঁই

শংকর ব্রহ্ম
শুক্রবার, ০১ মে ২০২৬ বিরহের কবিতা

ঠাঁই
শংকর ব্রহ্ম

মানুষের কত কথা থাকে বলে?
তুমি চলে গেলে কোন কথা না বলে,
সে ব্যথা ভুলব আমি কি করে?

সুন্দর সাজানো সোনার সংসার
মুহূর্তের ঝড়ে ভেঙে চুরমার,
এর পরে মন টেকে ঘরে?

জানি তুমি কোনদিনও
ফিরবে না আর
তবু বারবার
সে কথা ভেবেই যেন ভেঙে পড়ে
মন আর টেকে না তো ঘরে।

তখন বাইরে এসে মনে হয় যেন,
তোমাকেই আরও বেশি করে পাই
হৃদয়-গভীরে তুমি নিয়েছো যে ঠাঁই।

পরে পড়বো
১০
মন্তব্য করতে ক্লিক করুন