তোমার জন্য - ২
শংকর ব্রহ্ম
বুকের ভিতর কান পেতে আজ
কান্না আমার কেউ শোনে না,
কেউ বোঝে না দুঃখ আমার
রুক্ষতাময় মরুভূমির পাশেই ছোটে স্নিগ্ধ নদী,
নিজের পায়ের প্রতিধ্বনির
শব্দে কেন বুক কাঁপে আজ?
মিষ্টি নারী, দু্ষ্টু নারী তোমার জন্য সব ছেড়েছি
সুখি সময়, গোপন আশা গুল্ম-লতার ভালবাসা
সব ছেড়েছি এক লহমায়,
এখন আমি পথের কাঙাল পথে ঘুরেই সময় ফুরায়,
ঘরের ভিতর থাকলে একা দুঃখ বাড়ে
মনটা করে উড়ুউড়ু
সারাটা দিন থাকলে ঘরে অনেকখানিই কষ্ট বাড়ে
ছলকে পড়ে কত কথাই ধুলোর ঝড়ে,
বাস্তুভিটে, হলুদ চিঠি সব কিছু আজ নীলাম করে
দাঁড়িয়ে আছি একলা হয়ে তোমার জন্য পথের পরে
পথ নাকি ঘর কোনটা খুঁজে মরছ তুমি সত্যবতী?
সর্বনাশী এই কি জীবন?
নাকি শুধু আত্মত্যাগের গোপন কারণ আত্মরতি?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব