তোমার জন্য - ৩
শংকর ব্রহ্ম
চোখ বুজলেই নানা স্বপ্ন, চোখে এসে ভাসে
আর চোখ মেললে পরে?
তোমার মায়াবী মুখ হাসে,
এ'যদি অসুখ হয়, তবে সেটা না সারাই ভাল।
কানে কম শুনলেও,তোমার আপ্লুত স্বর
কেন যে হৃদয়ে ঢেউ তোলে?
এ শুধু পাগলামী নাকি আঁধি,
বল তো কে সারাতে চায় এই ব্যাধি?
কিন্তু কখনও যদি মনে ,
তোমার আমিষ গন্ধে
জিহ্বা ধারালো হতে চায়?
তবে সেই জিবে যেন
আমার বিবেক এসে, আলপিন ফোটায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব