কবিতা — উপেক্ষা

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ অনুকাব্য

উপেক্ষা
শংকর ব্রহ্ম

উপেক্ষারও ভাষা আছে নির্বাক হৃদয় জানে
শুধু তুমিই জান না,
পথিকের ভাষা জানে পথ
রথ জানে কোথায় থামতে হবে
শুধু সারথী জানে না
ধারে কাছে কোথাও কোন খানাখন্দ আছে কিনা,
কারণ পথ তো থামে না।
পথেরও নিজস্ব এক ভাষা আছে
পথিকেরা টের পায় তা তার উপেক্ষার আঁচে।

৪০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা