কবিতা — ভালবাসা – (৬).

শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫ প্রেমের কবিতা

ভালবাসা – (৬).
শংকর ব্রহ্ম

তোমায় আমি বাসতে পারি মিনিট তিনেক ভাল
তার বেশী নয়,
কারণ আমার হাতে যে নেই সময়
এখন আমি ব্যস্ত ভীষণ কাজে।

কী কাজ এমন, আজে বাজে?

রাজকার্জ বলতে পার আমার কাছে
রাজন্যকে তুষ্ট করে অ্যকাডেমি পাওয়া।

তবে তুমি তুষ্ট থাক কৃপাধন্য অ্যাকাডেমি নিয়ে
তোমার ভিতর লেখার প্রতিও নেই যে কোন মায়া

৩১৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা