ভালবাসা
শংকর ব্রহ্ম
যা কিনা হৃদয়কে কুরে কুরে খায়
তা কি অত সহজে বোঝা যায়?
ভালবাসা বুঝি না,তা’তো নয়
যে কোন প্রাণীই বোঝে,
আর আমি তো মানুষ
থাকি মানসীর খোঁজে,
ভালবাসা নিজে বোঝা যায়
কিন্তু অন্যকে বোঝানো বড় দায়।
অনেক কথা বলব ভেবে তোমার কাছে গিয়ে
কন্ঠে আমার সে সব কথা নীরবতা নিয়ে
ফিরে এল একলা ঘরে
ভেবে,বলব আবার পরে।
ভালবাসা হৃদয়কে কুরে কুরে খায়
তা কি অত সহজে বোঝা যায়?

মন্তব্য করতে ক্লিক করুন