শংকর ব্রহ্ম

কবিতা - ভালবাসার কথা

শংকর ব্রহ্ম
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ প্রেমের কবিতা

ভালবাসার কথা
শংকর ব্রহ্ম

বুকের ভিতর
অনেক পাহাড় অনেক নদী অনেক বন,
সবপেরিয়ে বুঝি তোমার নিকানো উঠোন।
সেখানেও অনেক প্রেম অনেক আশা
অনেক স্বপ্ন আছে লুকিয়ে সংগোপন।

‘তোমায় আমি ভালবাসি’এই কথাটি,
বলতে হলে আমায়
সকল বাধা পেরিয়ে যেতে হবে।
ভালবাসার কথা বুকের ভিতর,
অনেক পাহাড় অনেক নদী অনেক বন।

পরে পড়বো
৬৬
মন্তব্য করতে ক্লিক করুন