কবিতা — ভেসে যাওয়া

সোমবার, ২৯ জুন ২০২৬ প্রেমের কবিতা

ভেসে যাওয়া
শংকর ব্রহ্ম

একটি বকুল গাছ ঝুঁকে বুকে নদীর উপরে
তার কেউ মানে খোঁজে নির্জন দুপুরে ?
অথচ বকুল তুমি ঝোঁকো যদি নিকটে আমার
লোকে তবে মানে খোঁজে তার।

এই যে সেজেছো তুমি বসন্ত বাহার
এতে তো আমার কোন হাত নেই
লোকে তবু আড় চোখে
কেন যেন শুধু আমাকেই দেখবেই?

সাজলে তোমাকে লাগে অচেনা আমার
এর কোন মানে হয়?
.চেনা জানাকেই যদি এতটা অচেনা মনেহয়?
তবে এতটা ন্যাকামো বুঝি ভাল নয় মোটে
( লোকে বলে বটে! )

এই যে এখানে থাকা,
কষ্ট পেয়ে থেকে যাওয়া শুধু
এর কোন মানে হয়?
গূঢ় কোন মানে আছে তাই,
একান্ত আপন ভাবে থেকে যাওয়া ভাই
নতুবা তীব্র স্রোতে ভেসে যেতে,
কোন মানা নাই।

২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা