শংকর ব্রহ্ম

কবিতা - ভুল ঠিকানায়

শংকর ব্রহ্ম
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ বিরহের কবিতা

ভুল ঠিকানায়
শংকর ব্রহ্ম

এক).

এই জন্যই এই বয়সে একজন সাথি দরকার
যে বলে দেবে, গেঞ্জিটা উল্টো করে পরেছ
ছি ছি, প্যন্টের চেনটা উপরে টানো।
তা না হলে আর
এই বয়সে বল সঙ্গির কিবা দরকার?

এই বয়সে একজন সাথি প্রয়োজন
মাঝে মাঝে বলে ওঠে মন।

দুই).

ভালবাসা যদি ভুল ঠিকানায়
ভেসে যেতে চায়
তবে বল হায় কি আছে উপায়?

তবে আমি তাকে ফিরাব না ঘরে?
যদি তুমি তাই থাক মনে করে,
তবে প্রেম যাবে অনায়াসে মরে।

পরে পড়বো
১৫
মন্তব্য করতে ক্লিক করুন