তোমার কাছে সবাই আপন
আমি শুধুই পর,
চোখের কোণে থাকুক পড়ে
স্বপ্ন ভাঙা জল।
অভিমানের মেঘ জমিয়ে
খুঁজছি সুখের ঘর,
এক নিমেষে হলেই তুমি
অন্য বৃক্ষের ফল।
স্মৃতিগুলো থাক না তোলা
স্বপ্ন ভাঙ্গার মাঝে,
বিদায়বেলায় পরেই নিলাম
একলা থাকার সাজে।
তোমার হাসির রোশনিটা আজ
অন্য কারো ঘরে,
আমার আকাশ কালো মেঘে
অঝোর ধারায় ঝরে।
অভিমানের দেয়াল তুলে
বাঁধলে নিজের বুক,
অন্য কারো বুকে এখন
খুঁজছো তুমি সুখ।
সবাই তোমার আপন আজ
সবাই পরম প্রিয়,
স্মৃতির পাতায় অট্ট হেসে
মুছেই তুমি নিও।
আপন হওয়ার মিথ্যে মায়ায়
কাটলো অনেক কাল,
থাকনা পড়ে অবহেলায়
স্বপ্ন রাঙার পাল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী