আসবে কি আর আবার ফিরে
জীবন রাঙা ডানা,
উড়বো আমি ঐ আকাশে;
মানবো না আর মানা।
দেখবো আমি আকাশ চূড়া,
দেখবো মেঘার কূল,
স্পর্শ করবো নীল বাতায়ন
মেঘলা দিদির চুল।
মেঘের দেশে ঘর বাঁধিবো
নীল কুয়াশার দেশে,
রঙিন স্বপ্নে পাল উড়াবো
মন্দ মধুর হেসে।
শৃঙ্খল সব চূর্ণ করে
দেবো অসীম পাড়ি,
ধুলোর ধরায় তুচ্ছ মায়ার
ছিঁড়বো এবার আড়ি।
বিদ্যুৎ সম চমক দেবো
আঁধার কালো রাতে,
গল্প হবো তারার দেশে
চাঁদনী জোছনা সাথে।
পাহাড় চূড়ায় ডানা মেলে
বলবো উচ্চ স্বরে,
বন্দী পাখি গাইবে না গান
ম্লান এ মাটির ঘরে।
সাগরের ঐ উর্মিমালায়
নাচবে মনের সুখ,
ভুলবো তখন বিষাদ যত
জীর্ণ মলিন মুখ।
দিগন্তহীন ঐ সীমানায়
হারাবো আজ একা,
যেথায় কেবল আকাশ আছে
যায় না সীমানা দেখা।
মুক্ত আমি, শক্ত আমি
বাঁধন চিরহারা,
ঝরবো আমি আকাশ হতে
উল্কা বিন্দু ধারা।
রাঙা মেঘে ছোপ লাগাবো
খুঁজবো নতুন দিশা,
ঘুচবে মনের সকল আঁধার
কাটবে সকল নিশা।
আবার আমি আপন বেগে
মেলবো রাঙা ডানা,
আমিই হবো আমার রাজা;
মানবো না আর মানা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী