না, আমি আর উঁচু গলায় বলি না
বলা মানেই তো অপরাধের আরেক নাম,
কারণ ভাষা আজ বেচা-কেনার
একটা নিছক যন্ত্রাংশ মাত্র।
আমি তাকিয়ে থাকি—
যে মা তার সন্তানের জন্য
রাতভর গ্লানির অন্ধকারে বসে থাকে,
যে শ্রমিক তার ঘাম
ব্যবসায়ীদের সুগন্ধি গলায় ঝুলে থাকা টাইয়ে পরিণত করে—
তাদের দিকে।
আমার প্রতিবাদ
একটি নীরব বিস্ফোরণ,
অথচ শব্দহীনতায় কাঁপে শহরের অস্থি।
আমি সমাজবিরোধী—
যেহেতু আমি প্রশ্ন করি,
মন্দির-মসজিদের ছায়ায়
কে গিলে খায় বস্তির সন্তানের নরম ভবিষ্যৎ?
আমি সমাজবিরোধী—
কারণ আমি মানি না ক্ষমতার গান,
আমি শোনি সেই আত্মহত্যার সুর,
যা প্রতিদিন
মধ্যবিত্তের গলায় গুলে যায়।
তাই, যদি বলো আমি অন্যায়—
তবে জেনে রাখো, শোনে রাখো,
এই ‘অন্যায়’ই একদিন
তোমার সভ্যতা গিলে ফেলবে—
নিঃশব্দে।
কবিতা — নিঃশব্দ সমাজবিরোধিতা
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
দেশাত্মবোধক কবিতা
,
বিদ্রোহী-দ্রোহের কবিতা
২১২
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী