শাহ্ আলম আল মুজাহিদ

কবিতা - আমাদের এই চেনা ভূপ্রকৃতি

শাহ্ আলম আল মুজাহিদ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ দেশাত্মবোধক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

আমাদের এই চেনা ভূপ্রকৃতি
আশ্চর্য কারুকার্যময়;
সবুজে ভরা ডাঙা–জল
এখানে সুশৃঙ্খল, মধুময়।

এখানে মানব–মানবীর বসতি,
স্বর্গীয় সুখে ভাসমান;
এখানে গড়ে ওঠা সংস্কৃতি
প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ প্রাণ।

আমাদের এই চেনা ভূপ্রকৃতি
বিশাল ধনভাণ্ডারে পরিপূর্ণ;
বুকে জমা সহস্র বিরহ–স্মৃতি,
আশা আর স্বপ্নে সদা সম্পূর্ণ।

পরে পড়বো
৫৯
মন্তব্য করতে ক্লিক করুন