কবিতা — কষ্ট চুয়ে পড়ে — শাহ্ আলম আল মুজাহিদ

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ সাম্য-জীবনমুখী কবিতা, স্মৃতিচারণ

তাজা তাজা ফল কেন ঝরে যায়?
কষ্ট চুয়ে পড়ে, তাই।

বয়সের ভারে, রুধির ধারায় ঝরে,
অসহ্য যাতনায় —
কষ্ট চুয়ে পড়ে, তাই।

যৌবন রসে মাতিয়া সে লাগে,
মাটির পরশে চেতনা হারায় —
কষ্ট চুয়ে পড়ে, তাই।

সমর-বৃক্ষ-ঘরে,
অযথায় নড়ে-চড়ে,
ঝড়ো হাওয়ার কিনারে নিজেকে হারায় —
কষ্ট চুয়ে পড়ে, তাই।

সীমাহীন বাগান জুড়ে,
রাতের অন্ধকারে,
অগোচরেই রয়ে যায় —
কষ্ট চুয়ে পড়ে, তাই।

সহপাঠী ভাইদের মনে পড়ে যায়…
কষ্ট চুয়ে পড়ে, তাই।

১৪০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা