কালো ডায়ালে আমার আঙুলে ঐন্দ্রজালিক
ঘুরছে নম্বরগুলি,-
শহরের ওপর থেকে
দূরদর বাস গাড়ি ঘন্টাধ্বনি তরঙ্গিত ঘাসে-ভরা
স্টেডিয়ামের ওপর থেকে
আসছে :
‘না, না, না’- কী জ্যোৎস্না কণ্ঠস্বরে!
কত কাঁপন চিকন কালো তারে!
আমি ঠিক জানি চড়ুইপাখির মতো ঠোঁটজোড়া কাঁপছে,
‘না, না, না’
কোন কিছুই লাল কার্পেটের মেঝে থেকে
নামাতে পারবে না, দীর্ঘ, সরু, পিচ্ছিল রাস্তায়
কত ধাপ ভাঙতে হবে
কত জটিল সরুগলি, সিঁড়ির মোড়, পার্ক, কাঁটাবেড়া
জরায়ুর মত কুজপীঠে কি সব রেস্তোরাঁ
পরিশ্রম সাপেক্ষ মিলনের সবকটি মুহূর্ত,
সব ফুৎকার সযত্ন, নরম-যাতে ফুটে ওঠে বেলুন,
সবরকম সতর্ক সজ্ঞান ব্যবহার, যাতে ফাটে না গেলাস
আর ঐ ডাকসাটে লাল ঘোড়া
যদি ধ’রে ফেলে এই কামরায় গােধূলিকে ছত্রখান করে,
‘না, না, না’
আমি জানি চড়ুইপাখির মত ঠোঁটজোড়া কাঁপছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী