কবিতা — অপ্রাপ্তি

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ সাম্য-জীবনমুখী কবিতা, স্মৃতিচারণ

‎যদি ইচ্ছেহীন কোনো রাজ্য পাই,
‎তবে আমি সেথায় যেতে চাই।
‎সুখের দেখা যদি তব পাই,
‎জীবন তরীর এই নিঃসঙ্গতায় ।

‎বিরহের ঘ্রাণ পাই আমি সর্বদা,
‎ পৃথিবীর বুকে আছি বহু দিন ধরা।
‎ বড় আফসোস হয় হে মন,
‎যা করিনি পূর্বে,
‎নেই সাধ্য এখন।

‎আহা জীবন…
‎আহা প্রেম…
‎তোমার প্রতিচ্ছবি চির অম্লান,,,
‎ এই অপ্রাপ্তিই আমার প্রিয় ঘ্রাণ।

৮৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা