শক্তি চট্টোপাধ্যায়

কবিতা - জন্মদিনে

শক্তি চট্টোপাধ্যায়
রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ রূপক কবিতা

জন্মদিনে কিছু ফুল পাওয়া গিয়েছিলো।
অসম্ভব খুশি হাসি গানের ভিতরে
একটি বিড়াল একা বাহান্নটি থাবা গুনে গুনে
উঠে গেলো সিঁড়ির উপরে
লোহার ঘোরানো সিঁড়ি, সিঁড়ির উপরে
সবার অলক্ষ্যে কালো সিঁড়ির উপরে।
শুধু আমিই দেখেছি
তার দ্বিধান্বিত ভঙ্গি
তার বিষণ্ণতা।

জন্মদিনে কিছু ফুল পাওয়া গিয়েছিলো
এখন শুকিয়ে গেছে।

পরে পড়বো
৩৪৮
মন্তব্য করতে ক্লিক করুন