কেমন অবাক লাগে ভেবে মন্দ ভালোয় অর্ধেক
শতাব্দী কেটেছে প্রায়। পুঁথি পড়ে, তর্ক করে, নানা
দৃশ্যাবলি দেখে কখনো বা ঘোর কর্দমাক্ত খানা-
খন্দে পড়ে, খুব স্বপ্নাশ্রয়ী হয়ে এবং হরেক
সুউচ্চ মিনারে পৌঁছে দেখেছি বর্ণাঢ্য অভিষেক
নিঃসঙ্গ কবির আর মাঝে-মাঝে পেয়েছি নিশানা
সেই সুন্দরীর, ভঙ্গি যার বড় নিষ্ঠুর, বেগানা,
ভালোবেসে বার বার দুঃখ আমি পেয়েছি অনেক।
তবুও লড়ছি নিত্য নিয়তির সঙ্গে অবিরত,
কাঁটায় রক্তাক্ত হয়ে নিশিদিন গোলাপের গান
গাই আর শান্ত মহিমায় একা ভীষণ আহত
গরুড়ের মতো ভাবি আজ-কবে হবে অবসান
এ ট্রাজিক সংগ্রামের? স্বপ্নাকুল দেখি ক্রমাগত
আবহ-মোরগ ঘোরে, রৌদ্রে পোড়ে, বৃষ্টি করে পান।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ