বহুদিন পর অকস্মাৎ অপরাহ্নে চা-খানায়
বন্ধুরা আমাকে দেখে চমকে ওঠেন, যেন কোনো
প্রাচীন যুগের প্রেত দিলো হানা তাদের ডেরায়। প্রত্যেকের
মুখে উদ্বেগের কাঁটা, তিন জোড়া চোখ
শুধু প্রশ্ন হয়ে
সেঁটে থাকে আমার শরীরে। বন্ধুদের কৌতূহল
মেটাবার জন্যে বলি, ‘আছে
একজন, যার সৌন্দর্যের অপরূপ
দেয়ালি আমাকে খুব ঝলসে দিয়েছে
তন্দুরী রুটির মতো। ইদানীং আমি
সত্তায় বেড়াচ্ছি বয়ে কামনার অজস্র নাছোড় মৌমাছির
কামড়ের দাগ,
যে মৌমাছি ঝাঁক বেঁধে ওড়ে সারাক্ষণ
তার ওষ্ঠে, বুকের উদ্যানে আর নাভির মদির সরোবরে।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৬৯ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬১ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ