আমি আমার স্বপ্নগুলি বাঁচিয়ে রাখতে চাই।
কৃষক যেমন চায় বাঁচাতে ধানের চারা,
পক্ষী যেমন শাবকগুলো দেয় পাহারা,
তেমনি আমি স্বপ্নগুলি বাঁচিয়ে রাখতে চাই।
সকল স্বপ্ন এক নাগাড়ে হয়ে যাবে ছাই?
জমি জিরেত নেইতো কিছু, আমার কাছে
নেই তো কড়ি, শুধু কিছু স্বপ্ন আছে।
সেসব স্বপ্ন এক নাগাড়ে হয়ে যাবে ছাই?
এমন বিশ্বে স্বপ্নগুলি কী করে বাঁচাই?
দাও বেচে দাও স্বপ্ন তুমি, বলছে ওরা,
‘নইলে পিঠে পড়বে হাজার হিংস্র কোড়া।
এমন বিশ্বে স্বপ্নগুলি কী করে বাঁচাই?
স্বপ্ন দেখায় তেমন কোনো নতুনত্ব নাই।
কিন্তু একলা বুকের ভেতর স্বপ্নগুলি
লালন ক’রে ঘোরা ফেরা নয় মামুলি।
স্বীকার করি, স্বপ্ন দেখায় নতুনত্ব নাই।
স্বপ্নে আছে উল্টাপাল্টা স্মরণের রোশনাই।
পাথর টাথর, গাছের পাতা, এসব নিয়ে
কে যেন এই স্বপ্নগুলি দেয় বানিয়ে।
স্বপ্নে আছে উল্টাপাল্টা স্মরণের রোশনাই।
এত স্বপ্ন করবো বলো কী করে বাছাই?
উজান ঠেলে তাদের কেবল বাঁচিয়ে রাখতে চাই!
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৭ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮১ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ