বাংলার বাঘ
মনে রেখে দাগ
গেলেন যেদিন,
আমরা সেদিন
শতকোটি লোক
মুছলাম চোখ।
ঘুরছে বছর,
বাড়ছে খবর।
জনমানবের
রং-বেরঙের
অনেক পুতুল
হয়েছেন ধুল।
তবু দেখি আজ
তিনি মহারাজ
কোটি মানুষের
তাজা হৃদয়েরঃ
আমাদের মন
তাঁর রাজাসন!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি